দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) উপজেলার সুতার গুচ্ছগ্রামের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুতার গ্রামের মোফাজ্জল মফের ছেলে বাবলু মণ্ডলের তিনজন স্ত্রী ছিল। তাদের মধ্যে আশুরা ছিলেন তৃতীয় স্ত্রী। পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হলে আশুরা বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের অভিযোগে আদালতে মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।
ঘটনার দিন বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওইদিনই তিনি আশুরাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যান।
পরে স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্ত বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
জে আই